বাসন্তীতে দুষ্কৃতী হামলা, লুঠ প্রায় এক লক্ষ টাকা, ল্যাপটপ - The News Lion

বাসন্তীতে দুষ্কৃতী হামলা, লুঠ প্রায় এক লক্ষ টাকা, ল্যাপটপ




দি নিউজ লায়ন ; শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই পুলিশ অভিযান চালিয়ে হাফিজুল মোল্লা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে।আর এক দুষ্কৃতী ইউসুফ মোল্লা পলাতক।তার খোঁজে চলছে পুলিশ তল্লাশি।বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কোপালে গুরুত্বর জখম হয়  তুষার রঞ্জন কয়াল নামে এক যুবক।জখম তুষার রঞ্জন কয়ালের বাড়ি গদখালি গ্রামে।সে পেশায় একজন ব্যাঙ্কের (সিএসপি)কর্মী।ব্যাঙ্ক কর্মী তুষার রঞ্জন কয়ালের সাথে হাড়ভাঙী এলাকার যুবক হাফিজুল মোল্লার সাথে পরিচয় হয়।ব্যাঙ্কের লোন পাইয়ে দেওয়ার নাম করে বেশ কিছু টাকাও তুলেছিলেন বলে অভিযোগ।


এদিন রাতে বাসন্তী এলাকায় হাড়ভাঙীর এলাকার বাসিন্দা হাফিজুল মোল্লা ও ইউসুফ মোল্লা  নামে দুই যুবকের সাথে দেখা হয় তার।তারা ব্যাঙ্ক কর্মী তুষার রঞ্জন কয়ালের মোটর বাইকে চেপে বসে।স্থানীয় ৫ নম্বর ভরতগড় গ্রামের শিবদাসী প্রাইমারী স্কুলের কাছে  যুবক দুই জন হঠাৎই ব্যাঙ্ক কর্মী তুষার রঞ্জন কয়ালকে মোটর বাইক থামতে বলে। বাইক থেকে নামার আগেই  যুবকরা  তুষার রঞ্জন কয়াল কে শ্বাস রোধ করার চেষ্টা করে।


এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে।ধারালো অস্ত্রের কোপে চিৎকার চেঁচামেচি করতে থাকে তুষার রঞ্জন কয়াল।ভাব খারাপ দেখে প্রায় নগদ এক লক্ষ টাকা, একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় হাফিজুল ও ইউসুফ এমনি অভিযোগ।এদিকে স্থানীয় মানুষজন চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে এসে জখমকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।


সেখানেই তার শারীরিক অবস্থা অবনতি হলে চিকিৎসকরা তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে।সেখানে তার চিকিৎসা চলছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।বাসন্তী থানার আইসি আব্দুল রোব খানের নেতৃত্ব চিরুনি তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত হাফিজুল মোল্লা কে পুলিশ গ্রেফতার করে।তবে আর এক দুষ্কৃতী পলাতক।তার খোঁজ চালাচ্ছে পুলিশ।


পুলিশ জানান দুই জন দুষ্কৃতী এক যুবক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা এবং ল্যাপটপ নিয়ে চম্পট দেয় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।মূল অভিযুক্ত কে গ্রেফতার করা হয়েছে।আর একজন পলাতক তার খোঁজ চলছে।ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

--

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.